একনেকে অনুমোদন পেল ৮ প্রকল্প

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০১
 
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) দুই হাজার ৮৬৫ কোটি টাকা ব্যয়ে আটটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
 
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। 
 
বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফ‍া কামাল এই তথ্য জানিয়েছেন।