এবার রুডইয়ার্ড কিপলিংয়ের ক্ল্যাসিক ‘দ্য জাঙ্গল বুক’ত্রি-মাত্রিক লাইভ-অ্যানিমেশনে নির্মিত হয়েছে।
সিনেমাটির নতুন ভার্সনে মোগলির ভূমিকায় রয়েছে ১২ বছরের ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা নীল শেঠি। মোগলির সঙ্গে অ্যানিমেশন চরিত্রের ভয়েসওভার করেছেন একঝাঁক হলিউড তারকা। স্কারলেট জোহানসন রয়েছেন কা’র ভয়েসে। সঙ্গে বালু’র কণ্ঠে বিল মারে, বেন কিংসলে করছেন বাঘিরা, লুপিতা নিয়োঙ্গোকে শোনা যাবে মোগলির মায়ের গলায়। আর শের খানের ভয়েসওভার করেছেন ইদ্রিস এলবা।
হলিউডি কারিগরির সঙ্গে সঙ্গে ‘আয়রন ম্যান’-এর ডিরেক্টরের মুন্সিয়ানা দেখতেও তাই মুখিয়ে আছে দর্শকরা। আগামী এপ্রিলের মাঝামাঝি রিলিজ হবে ‘দ্য জাঙ্গল বুক’। সিনেমাটিতে ত্রি-মাত্রিক অ্যানিমেশন চরিত্রদের সঙ্গে বাস্তব অভিনেতাদের চরিত্রও রয়েছে।
এর আগে ১৯৬৭ সালে ডিজনির প্রযোজনাতেই দ্বি-মাত্রিক অ্যানিমেশন সিনেমাটি নির্মিত হয়েছিল। তাতেই সিনেমাটির জনপ্রিয়তা তুঙ্গে ছিল।
