দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে সরকারি অর্থ ব্যয় করে গ্রামের বাড়ি মেরামত করার জন্য সমুদয় অর্থ ফেরত দিতে হতে পারে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির সর্বোচ্চ আদালত।
আদালত তার বিপক্ষে রায় দিলে, জুমাকে পুরো ২ কোটি ৩০ লাখ ডলার ফিরিয়ে দিতে হবে।
২০১৪ সালে তার বিরুদ্ধে এ নিয়ে স্বতন্ত্র পর্যবেক্ষণকারী সংস্থার একটি প্রতিবেদন প্রকাশ হয়। এতে বলা হয়, তিনি অনৈতিকভাবে রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করেছেন। বিষয়টি পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়।
এর আগে তাকে এর কিছু অর্থ ফিরিয়ে দেয়ার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু বিরোধী দল বিষয়টি আদালতে নিয়ে যাওয়ায় এটি এখন বিচারকের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। সূত্র: বিবিসি
