ভারতের পাঞ্জাবে গত কয়েকদিনে সোয়াইন ফ্লুতে ২৬ জন মারা গেছে। রাজ্য স্বাস্থ্যমন্ত্রী সোমবার এ কথা জানিয়েছেন। সোয়াইন ফ্লুর বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন গভর্নর।
স্বাস্থ্যমন্ত্রী সুরজিত জায়ানি বলেন, এ পর্যন্ত সন্দেহভাজন ১৮৩ জনকে পরীক্ষাশেষে ৫৭ জনের দেহে এইচ১এন১ ভাইরাস সনাক্ত করা হয়েছে। তিনি বলেন, পর্যাপ্ত ওষুধ কেনা হয়েছে এবং বিভিন্ন জেলায় তা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে আতঙ্কের কিছু নেই। সরকারি হাসপাতালে এর যথেষ্ট ওষুধ মজুদ রয়েছে। সূত্র: এনডিটিভি
