'লাইফ অব পাই' খ্যাত সুরজ শর্মা এবার বলিউডে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪২
সুরজ শর্মা ২০১২ সালে 'লাইফ অফ পাই' ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন! ছবিটি চারটি বিভাগে অস্কার পুরস্কার লাভ করে।এবার সেই সুরজকে নিয়ে ছবি করতে যাচ্ছেন আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা 'ক্লিন স্লেট ফিল্মস' ।  সিনেমার নাম নির্ধারণ করা হয়েছে 'ফিল্লাউরি'।
 
জানা যায়, এপ্রিলে পাঞ্জাবে এই সিনেমার শ্যুটিং শুরু হওয়ার কথা। সিনেমাটি পরিচালনা করবেন 'চক দে ইন্ডিয়া'র সহযোগী পরিচালক আনশাই লাল। সিনেমার চিত্রনাট্য পড়ার পরই কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন সুরজ। প্রযোজক অনুশকারও প্রথম পছন্দ ছিলেন তিনিই।
IMG0
দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজের প্রথম বর্ষের ছাত্র সুরজ পড়ার ফাকে সুযোগ পান অ্যাং লি এর লাইফ অফ পাই সিনেমায়। সিনেমায় মাঝ সমুদ্রে এক রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে ডুবন্ত নৌকায় সংসার করে দুনিয়া কাঁপিয়ে দেন সুরজ। এবার বলিউডের ঢেউ সামলানোর পালা ২২ বছরের দিল্লির এই যুবকের। শুধু দেখার অপেক্ষা তিনি এখন কি চমক দেখাতে পারেন।