দুই অধিদপ্তরে নতুন মহাপরিচালক

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩১
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দুই অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার ভূমি রেকর্ড ও জরিপে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব শেখ আব্দুল আহাদকে মহাপরিচালক করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের প্রকল্প পরিচালক বনমালী ভৌমিক।
 
এছাড়া বাংলাদেশ তাঁত বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন আহমেদকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
 
অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে গত ৪ ফেব্রুয়ারি তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. এরশাদ হোসেনকে ওএসডি করা হয়। ওএসডি অতিরিক্ত সচিব মো. রকিব হোসেনকে বিদ্যুৎ বিভাগে পদায়ন করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।