যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল শুনানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করে। শুনানিতে মীর কাসেমের আইনজীবী এস এম শাজাহান পেপারবুক থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি উপস্থাপন করেন। প্রথম দিন ১৮ জন সাক্ষীর জবানবন্দি উপস্থাপন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ২ নভেম্বর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেয়। এর বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন।
