ভক্তের প্রশ্নে রেগে গিয়ে বকা দিলেন সোনাক্ষী!

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫৫
ভক্তদের বাড়াবাড়িতে প্রায়শই বিরক্ত হোন তারকারা, ক্ষেত্রবিশেষে রেগেও যান। এই যেমন সম্প্রতি এক ভক্তের বিরক্তিকর প্রশ্নে রেগে গিয়ে বকা দিয়ে বসলেন সোনাক্ষী সিনহা!
 
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সোনাক্ষী সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়। এই কারণে ৮ ফেব্রুয়ারি তিনি টুইটারে তার ভক্তদের সঙ্গে একটা প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন। এই প্রশ্নোত্তর পালা চলার সময় তার এক ভক্ত প্রশ্ন করেন, কবে অন্য নায়িকাদের মতো বিকিনি পরবেন তিনি।
 
সোনাক্ষী এই প্রশ্ন শুনে খুব রেগে যান। শুধু তাই নয়, ওই ভক্তকে বলেন, ‘এই প্রশ্ন তোমার মা আর বোন কে করো। আর তারা কী উত্তর দিলেন তাও আমায় জানিও।’
 
পরে অবশ্য সোনাক্ষী ওই টুইট মুছে দেন এবং একটা নতুন টুইট করেন যাতে টুইটটি ডিলিট করে দেওয়ার কারণ উল্লেখ করেন।
 
তিনি টুইটে লিখেন, ‘আমি ওই টুইটটা মুছে দিলাম, কারণ ও (ওই ভক্ত) আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি আশা করছি, ওই ভক্তদের মতো ব্যক্তিদের উচিত শিক্ষা দিতে পেরেছি।