জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ ও কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা শমসের আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
ত্মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
শমসের আলম চৌধুরীরর পরিবার জানিয়েছে, বুধবার বিকাল সাড়ে চারটায় উখিয়ার পালং হাই স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
