কক্সবাজারের টেকনাফে নুরুল ইসলাম ওরফে নুর সালাম (৫০) নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নুরুল ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের হাবির ছড়া গ্রামের মৃত নুর আহমদের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, সমুদ্রপথে মানবপাচার মামলার পলাতক আসামি এলাকায় অবস্থানের খবর পেয়ে পুলিশ হাবির ছড়ায় অভিযান পরিচালনা করে। এসময় নিজ বাড়ি থেকে শীর্ষ মানবপাচারকারী নুরুকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, নুরুল মানবপাচার মামলার পলাতক আসামি। তাকে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
