ব্যাংকক এয়ারওয়েজে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা। এ নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এক চুক্তি হয়েছে।
আজ বুধবার বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে চুক্তি সই হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব সিবিএম-বিটুসি মোঃ মাহবুবুল আলম ভূঁইয়া বিশ্বাস, লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার সামনুন মুহেব চৌধুরী, লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইয়াসির আরাফাত হোসেন এবং পিআর অ্যান্ড কমিউনিকেশন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খোন্দকার আশিক ইকবাল। ব্যাংকক এয়ারওয়েজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার রেজাউল আমিন, ডেপুটি সেলস ম্যানেজার কুন্তাল আওলাদ ও সিনিয়র সেলস এক্সিকিউটিভ ফাহমি ফারুক।
