প্রধানমন্ত্রী কালিয়াকৈর যাচ্ছেন বৃহস্পতিবার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫২
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
তার আগমন উপলক্ষে সুসজ্জিত করা হয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমি। গ্রহণ করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
 
একাডেমি সূত্রে জানা গেছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশ সফল করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাজানো হয়েছে প্যারেড গ্রাউন্ডসহ ডিসপ্লে বোর্ড। কুচকাওয়াজে আগত অতিথিদের আসন সংরক্ষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ৯টায় আনসার ভিডিপি একাডেমি পৌঁছে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজে সালাম গ্রহণ, একাডেমি পরিদর্শন ও প্রধান অতিথির বক্তব্য রাখবেন।