ভ্যালেন্টাইনে সর্বাধিক নাটক অনুষ্ঠানে শখ-নিলয়

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০২
 
এবছরই বিয়ে করেন দীর্ঘদিনের পর্দাজুটি শখ ও নিলয়। তবে এই ছোট পর্দার জনপ্রিয় জুটি এবারের ভালোবাসা দিবসের আগে ও পরে যেন নিজের কাজের বাইরে খানিক অবসরেরও ফুরসত পাচ্ছেন না। শখ বললেন, ‘প্রতিটি ইভেন্ট এমনকি একাধিক নাটক আর স্টেজ শোতে দুজনার কাজ এত বেড়ে যাবে ভাবিনি কখনও। তবে কাজ করতে ভালোই লাগছে।’
 
            শখ-নিলয় এই জুটি এবারের ভালোবাসা দিবসের একাধিক টিভি শোতেও হাজির হচ্ছেন। ভ্যালেন্টাইন মৌসুমে সর্বাধিক নাটক ও টিভি অনুষ্ঠানে দেখা যাবে এই জুটিকে।
এছাড়া তারকাদের সাম্প্রতিক ইভেন্ট বা অনুষ্ঠানেও এই জুটির চাহিদা এখন তুঙ্গে।
 
নিজেদের এই ব্যস্ততাকে আশীর্বাদ হিসেবেই দেখছেন তিনি। শখ বলেন, ‘আমি মনে করি সকলের আশীর্বাদ থাকাতেই এই ব্যস্ততা। আমাদের দু’জনার পরিবারেই এ নিয়ে কোনো অভিযোগ নেই। কারণ দর্শকেরা চেয়েছেন বলেই আমরা পর্দা জুটি হয়েছিলাম। এরপর ব্যক্তিজীবনে দুজন দুজনকে ভালো লাগার কারনেই বিয়ের সিদ্ধান্ত নিই। সকলের এই আশীর্বাদ নিয়েই বাকি জীবনটা কাটাতে চাই।’