উত্তর ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ শিল্পাঞ্চল কায়েসং বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণের পর এই সিদ্ধান্ত নিলো দক্ষিণ কোরিয়া।
এর আগে প্রতিবেশী দেশ জাপান নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপের ঘোষণা দেয়। জাপান উত্তর কোরিয়ার জাহাজ তাদের বন্দরে ভিড়তে দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এমনকি উত্তর কোরিয়া হয়ে আসা অন্য দেশের জাহাজও বন্দরে ভেড়া নিষিদ্ধ করেছে।
গত রবিবার রকেট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্র একে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বলে এর নিন্দা জানায়। গত জানুয়ারিতে উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা পরীক্ষা পর প্রতিবেশীসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছায়। সূত্র: বিবিসি
