হোয়াইট হাউজেও ওয়াই-ফাই সমস্যা!

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩৭
হোয়াইট হাউজেরও কিছু কিছু জায়গায় ওয়াই-ফাই সিগন্যাল পান না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্টের সঙ্গে সায় দিয়েছেন দেশটির ফার্স্ট লেডি মিশেল ওবামাও।
 

এক সাক্ষাত্কারে ভবিষ্যত্ প্রেসিডেন্ট আর তার পরিবারের লোকজনের জন্য উন্নত প্রযুক্তি সেবার ব্যবস্থা করতে নিজের প্রচেষ্টার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এটি একটি পুরনো ভবন, এ কারণে এখানে এমন কিছু জায়গা আছে যেখানে ওয়াই-ফাই কাজ করে না।’ এই ওয়াই-ফাই বিভ্রাট নিয়ে প্রেসিডেন্টের দুই মেয়ে মালিয়া আর নাতাশা ‘বিরক্ত’ বলে যোগ করেন মিশেল।