স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়া

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪০
বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। 
 
বুধবার রাত সোয়া ৯টার সময়ে রাজধানীর গুলশানের নিজের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেছেন বিএনপি নেত্রী। 
 
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল  মাহবুবুর রহমান, তরিকুল  ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান উপস্থিত আছেন।