‘ফিতুরে’ আছেন অজয় দেবগনও!

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৪৫
 
অভিষেক কাপুর পরিচালিত ‘ফিতুর’ ছবির কেন্দ্রীয় চরিত্রে ক্যাটরিনা কাইফ ও আদিত্য রায় কাপুর অভিনয় করেছেন এটি সবার জানা। তবে এই ছবিতে অজয় দেবগনও নাকি অভিনয় করেছেন। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন তিনি। 
 
একটি সূত্র বলেছে, ছবিটিতে অজয় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আদিত্যও সঙ্গে একটি জমজমাট দৃশ্যেও দেখা যাবে তাকে।
 
চালর্স ডিকেন্সের ‘গ্রেট এক্সপেকটেশন’ উপন্যাসের কাহিনীর উপর নির্ভর করে ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবিটিতে ক্যাটরিনা ‘এসটেলা’ ও আদিত্য ‘পিপ’ চরিত্রে অভিনয় করেছেন। আর ক্যাটরিনার মায়ের চরিত্রে অভিনয় করেছেন টাবু।