মোদীর বৈবাহিক তথ্য জানতে যশোদাবেনের আবেদন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩৮
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাসপোর্টের বৈবাহিক তথ্য জানতে আরটিআই (রাইট টু ইনফরমেশন অ্যাক্ট) আবেদন দাখিল করেছেন যশোদাবেন।
 
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, যশোদাবেন পাসপোর্টের জন্য আবেদন করলে গত নভেম্বরে তার পাসপোর্ট আবেদন বাতিল করে দেয় কর্তৃপক্ষ। তারা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিয়ের প্রমাণপত্র চেয়েছে। আর একারণে বাধ্য হয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় পাসপোর্টের ক্ষেত্রে বিয়ে সংক্রান্ত যেসব তথ্য দিয়েছিলেন সেগুলো জানতে আবেদন করেছেন যশোদাবেন।
 
আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তা জেড এ খান বলেছেন, বুধবার যশোদাবেন অফিসে এসে আরটিআই আবেদন করেছেন।