জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা

খালেদা জিয়ার অনুপস্থিতিতে আসামি পক্ষের জেরা চলছে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৪
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনুপস্থিতিতে আসামি পক্ষের জেরা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে এগারোটার দিকে জেরা শুরু হয়। 
 
আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশীদকে জেরা করছেন তার আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম। 
 
ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ভবনে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে এই মামলার বিচারকাজ চলছে।
 
আদালত সূত্রে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক।