এসারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৭
 
হলিউড অভিনেত্রী মেগান ফক্স ও বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের পর এবার বাংলাদেশে এসারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।বৃহস্পতিবার বেলা ১১টায় সোনারগাঁও হোটেলের চিত্রা হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়।
 
অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিম, বাংলাদেশে এসারের ডিস্ট্রিবিউটর মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ টেকনলোজিস লিমিটেডের জেনারেল ম্যানেজার সালমান আলী খান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
চুক্তি অনুযায়ী আগামী এক বছর এসারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবেন মিম।
 
অনুষ্ঠানে সালমান আলী খান বলেন, এসার তারুণ্যের ব্র্যান্ড। আর তারুণ্যের বিবেচনায় সময়ের জনপ্রিয় নাম বিদ্যা সিনহা মিম। অভিনয় ও মডেলিং-দুই অঙ্গনেই তিনি সাফল্যের পরিচয় দিয়েছেন। তাই তাকেই আমাদের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।
 
এ প্রসঙ্গে মিম বলেন, এসার একটি বিখ্যাত ব্র্যান্ড। বিশ্বের জনপ্রিয় তারকারা এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন। আমার খুবই ভালো লাগছে এসারের মতো একটি স্বনামধন্য ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হতে পেরে। আমি সত্যিই আনন্দিত।
 
বাংলাদেশে মিম ছাড়াও বিশ্বের কয়েবকটি দেশে এসারের ব্র্যান্ড অ্যাম্বাসেডররা হলেন ভারকে বলিউড অভিনেতা হৃত্বিক রোশন, যুক্তরাষ্ট্রে হলিউড অভিনেত্র মেগান ফক্স, পাকিস্তানে মডেল ও অভিনেতা আদনান সিদ্দিকী. ফিলিপাইনে মডেল ও অভিনেত্রী লিজা সোবারেনো, মডেল, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী টনি গোনজাগা,তাইওয়ানে গলফার ইয়ানি সেং প্রমুখ।