রাখি সাওয়ান্ত পর্ন তারকা হতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি সাবেক পেশা নিয়ে সানি লিওনকে বিতর্কিত প্রশ্ন করা হয়। সানির এমন অসময়ে পাশে দাঁড়ান আমির খান। এক সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন। এ বিষয়ে মতামত চেয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাখি বলেন, ‘আর কয়েক দিনের মধ্যেই আমি পর্নস্টার হয়ে যাব।’
বলিউডের একটা বড় অংশের মতে, সানিকে খোঁচা দিতেই রাখি এ মন্তব্য করেছেন। আবার বলছেন, সানিকে হিংসা করেই পর্ন তারকা হতে চাইছেন রাখি।
উল্লেখ্য, কন্ডোমের বিজ্ঞাপন করার জন্য সানিকে দেশ ছাড়া করার হুমকিও দিয়েছিলেন সাওয়ান্ত। বলেছিলেন, ‘সানির জন্যই বাস্তবে ধর্ষণ বাড়ছে। তাই ওকে ভারত থেকেই বের করে দেয়া উচিত।’
