যুদ্ধাপরাধের অভিযোগে জার্মানিতে ৯৩ বছর বয়সীর বিচার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪২
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নাৎসি বাহিনীর হয়ে কাজ করার অভিযোগে জার্মানিতে ৯৩ বছর বয়সী একজনের বিচার শুরু হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি দখলকৃত পোল্যান্ডের আউৎসুইৎতজ কনসেনট্রেশন ক্যাম্পের রক্ষী হিসেবে কাজ করেছিলেন।
 
নাৎসিদের দ্বারা পরিচালিত কনসেনট্রেশন ক্যাম্পগুলোর মধ্যে আউৎসুইৎতজ ছিল সবচেয়ে কুখ্যাত। এখানে ১১ লাখেরও বেশি ইহুদিকে হত্যা করা হয়েছিল।
 
বয়োবৃদ্ধ রেইনহোল্ড হ্যানিংয়ের বিরুদ্ধে অন্ততপক্ষে এক লাখ ৭০ হাজার মানুষকে হত্যায় সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে । সূত্র: রয়টার্স