আসাম নির্বাচনে বিজেপির তুরুপের তাস বাংলাদেশ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৯
আসামে নির্বাচনে জয়লাভের জন্য বাংলাদেশকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছেন বিজেপি সভাপতি অমিত শাহ ।  বুধবার তিনি আসামের কোকরাঝাড় ও নাগাও এলাকার বলেন, কংগ্রেস সরকারের কারণেই বাংলাদেশি অভিবাসীরা ভারতে প্রবেশ করতে পেরেছে। 
 
এর আগে ২০১৪ সালে এই কৌশলেই সংসদে ১৪ টি আসন জয়লাভ করে বিজেপি। অমিত শাহ বলেন, বিজেপিকে জয়যুক্ত করলে কেউ ভারতকে কলুষিত করতে পারবেনা। 
কংগ্রেসের ভোটের রাজনীতিই আসামে অবৈধ বাংলাদেশি প্রবেশের জন্য দায়ী মন্তব্য করে তিনি বলেন, এর জন্য কংগ্রেসের নেতৃত্বই দায়ী। তাই রাজ্যকে আরো শক্তিশালী করতে বিজেপিকে ভোট দিন। তাহলে নতুন করে আর কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটবে না।’
 
বিজেপি সভাপতি বলেন, ‘আমাদের এমন একটি সরকার দরকার, যারা সীমান্তকে সুরক্ষিত রাখবে। কারণ এটির সঙ্গে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত। অনুপ্রবেশকারীরা দেশের সবখানে ছড়িয়ে পড়ছে।’
 
ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই প্রতিবেদনে আরো বলা হয়, গণ্ডার শিকার-পাচার এবং দুর্নীতির প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সরকারের সমালোচনা করেন অমিত শাহ।
‘গত তিন বছরে রাজ্যের অন্তত ১০০ গ-ারকে চোরাশিকারিরা হত্যা করেছে। এভাবে যদি চলতে থাকে, তাহলে আসামে আর ১০ বছর পর কোনো গ-ারই থাকবে না। ১৫ বছর ধরে আসাম শাসন করছে কংগ্রেস। কিন্তু আসামের কোনো উন্নতিই হচ্ছে না। দেশের চতুর্থ দরিদ্র রাজ্য আসাম। এত অধিক মাত্রায় দুর্নীতি থাকলে কোনো রাজ্য সামনে এগিয়ে যেতে পারে না’, বলেন অমিত শাহ।
২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি বাংলাদেশি অভিবাসীদের নিয়ে অমিত শাহর মতোই মন্তব্য করেছিলেন। এক সমাবেশে মোদি বলেছিলেন, ‘আপনারা লিখে রাখতে পারেন, ২০১৬ সালের মে মাসের পরে এই অবৈধ বাংলাদেশিরা তাদের ব্যাগ প্রস্তুত করবেন ভারত ছাড়ার জন্য।’ বিজেপির এই কথার রাজনীতির জবাবে আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, ‘একমাত্র নির্বাচন ঘনিয়ে এলেই বাংলাদেশিদের কথা মনে পড়ে বিজেপির।’ ইন্ডিয়ান এক্সপ্রেস