পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বন্য হাতির তাণ্ডবে ক্ষয়ক্ষতির খরব পাওয়া গেছে। শহরজুড়ে টানা ৭ ঘণ্টা ভাংচুর চালানোর পর হাতিটিকে বাগে আনতে সক্ষময় হয় স্থানীয় বন বিভাগের কর্মীরা। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বুধবার ভোরে শহরে ঢুকেই ধ্বংসলীলা শুরু করে হাতিটি। প্রাণের ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে মানুষ। খবর পেয়ে হাতিটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বন বিভাগের কর্মী ও পুলিশ। সাত ঘণ্টার চেষ্টায় হাতিটিকে বাগে আনার আগেই ছয়টি বাড়িসহ বহু যানবাহন ভাংচুর করে সে।
IMG0
IMG1
IMG2
হাতিটিকে ঘুম পাড়েতে বেশ কয়েকবার চেতনানাশক প্রয়োগ করা হয়। এতে নিস্তেজ হয়ে পড়লে ক্রেনে তুলে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যাওয়া হয় হাতিটিকে। সূত্র: ইন্ডিয়া টাইমস
