ভ্যালু অ্যাডেড সার্ভিসের জন্য এয়ারেটেলের আইভিআর প্ল্যাটফর্ম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৭
টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড নিয়ে এলো এয়ারটেল-৫৬৭৮৯৷ এটি সব ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভিএএস) অফারের একটি একক ভয়েস এন্টারটেইনমেন্ট পোর্টাল যা বাংলাদেশ টেলিকম শিল্পে প্রথম। 
 
গ্রাহকরা শুধু  এয়ারটেল প্রিপেইড বা পোস্টপেইড নম্বর থেকে টোল-ফ্রি শর্ট কোড ৫৬৭৮৯ ডায়াল করতে পারবেন এবং সরাসরি এসআইভিআর- প্ল্যাটফর্ম থেকে তাদের  পছন্দের ভিএএস পণ্য বা সার্ভিস কিনতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। তারা এখানে অন্যান্য ভ্যালু অ্যাডেড সার্ভিস পণ্য সর্ম্পকে তথ্য পাবেন। 
 
এয়ারটেল একমাত্র অপারেটর যারা এই সেবা প্রদান করছে। প্ল্যাটফর্মটিতে একাধিক কনটেন্ট সরবরাহকারীদের ভিএএস পণ্য একীভূত করা হবে। গ্রাহকরা এখন স্বাচ্ছন্দ্যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সকল প্রকার ভিএএস প্রোডাক্ট ব্রাউজ করে দেখতে পারবেন এবং তাদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী ভিএএস প্রোডাক্ট বেছে নিতে পারবেন। এর মাধ্যমে তাদের ভিএএস সাবস্ক্রিপশন নিয়ন্ত্রণ করা আরো সহজ হবে।
 
প্রাথমিকভাবে ৬টি ভিএএস প্রোডাক্ট এসআইভিআর প্ল্যাটফর্মে রাখা হয়েছে। এগুলো হল কমেডি অ্যালার্টস, গেম পিন্ড, পোর্টস পিন্ড, ওয়ার্ড অফ দ্য ডে, লাভ আইল্যান্ড ও লাভ টিপস। সম্মানীত গ্রাহকদের সুবিধার্থে ক্রমাগতভাবে আরো জনপ্রিয় ও প্রয়োজনীয় সেবাসমূহ প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত করা হবে।