পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মানুষ তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকেন। দেশ ও জাতির জন্য ভাল কিছু করা মানসিকতা ও আকাঙ্খা থাকলেই ভাল কিছু করা সম্ভব।
বৃহস্পতিবার অবসরে যাওয়া পরিকল্পনা কমিশনের সচিব মোহাম্মদ শফিকুল আজম এবং পরিকল্পনা কমিশন সদস্য আরস্ত খান-এর বিদায় উপলক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন ।
তিনি বলেন, সমাজে সুযোগের অভাবে অগণিত মানুষ এখনো পিছিয়ে আছে। তাদেরকে এগিয়ে আনতে পারলেই গড়ে উঠবে একটি সুন্দর সমাজ এবং দেশ।.
মন্ত্রী সদ্য অবসরপ্রাপ্ত দুজন সচিবের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আপনারা আপনাদের অভিজ্ঞতা সমাজ পরিবর্তনে কাজে লাগাতে হবে। আপনাদের জীবনের অর্জন সম্পর্কে অন্যদের অনুপ্রাণিত করতে হবে।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সচিব তারিক-উল-ইসলাম, আইএমইডি সচিব মো. শহীদউল্লা খন্দকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপণা বিভাগের সচিব কানিজ ফাতেমা, পরিকল্পনা কমিশন সদস্য আহমেদ হোসেন খান, আবদুল মান্নান, সামসুদ্দিন আজাদ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ, বিআইডিএস মহাপরিচালক ড. মোর্শেদসহ মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন বিভাগ ও সংস্থার পদস্থ কর্মকর্তাগণ।
