সৌদিতে এক শিক্ষকের গুলিতে ৬ সহকর্মী নিহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৭

 

 

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাযান প্রদেশে এক শিক্ষকের গুলিতে তার ছয় সহকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিবিসি এক খবরে এ তথ্য জানিয়েছে। 

 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। হামলাকারী ওই শিক্ষককে আটক করেছে পুলিশ। তবে তিনি এ হামলার উদ্দেশ্য জানাতে পারেননি।

 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।