স্মার্টফোন মিলবে ১০০ টাকায়! কথাটা শুনে আঁতকে উঠার কিছু নেই। এই অফার দিচ্ছে দেশীয় ব্র্যান্ড ওকাপিয়া। প্রতিষ্ঠানটির বন্ধু মডেলের স্মার্টফোনের দাম তিন হাজার ৯৯০ টাকা। তবে ভাগ্য সহায় হলে আবার ফেরত পাবেন তিন হাজার ৮৯০ টাকা। এই হিসেবে মাত্র ১০০ টাকায় পাওয়া যাবে বন্ধু স্মার্টফোন।
ভালোবাসা দিবস উপলক্ষে এই অফার দিচ্ছে মোবাইল ব্র্যান্ড ওকাপিয়া।
এই অফারের আওতায় প্রতি ২০তম বন্ধু স্মার্টফোন ক্রেতা ৩ হাজার ৮৯০ টাকা মোবাইল রিচার্জ পাবেন। স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯৯০ টাকা। এর মানে অফারের মাধ্যমে ২০তম ক্রেতা মাত্র ১০০ টাকায় বন্ধু স্মার্টফোন কেনার সুযোগ পাবেন।
‘বন্ধুর জন্য বন্ধু স্মার্টফোন ১০০ টাকায়’ নামের এই অফার ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে বন্ধু স্মার্টফোনটি কিনে কমপক্ষে ২৪ ঘণ্টা একটি সক্রিয় সিম চালু রাখতে হবে। সিমে এসএমএস পাঠানোর মতো নূন্যতম ব্যালেন্স থাকতে হবে।
কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ২০তম ক্রেতার নাম ঘোষণা করা হবে। ফোনটি কেনার পরদিন এসএমএসের মাধ্যমে ক্রেতার র্যাংক জানিয়ে দেয়া হবে। বিজয়ী ক্রেতার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবাইল রিচার্জ পেয়ে যাবেন।
স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট। এতে আছে চার ইঞ্চির ডব্লিউভিজিএ আইপিএস ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ৪ গিগাবাইট রম, ২ মেগাপিক্সেল রিয়ার ও ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।
