দামুড়হুদায় পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৯
হত্যা-চাঁদাবাজি ও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত এক আসামিকে দর্শনা হল্ট ষ্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।  
 
পুলিশ জানায়, ওইদিন ভোর ৫ টার দিকে দামুড়হুদার দর্শনা দক্ষিণ গ্রামে আজিজুল হক জোয়ার্দ্দারের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হত্যা-চাঁদাবাজি ও মারামারি মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি আসাবুল হক মুক্ত পালানোর চেষ্টা করলে দর্শনা হল্ট ষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 
 
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই সিরাজুল ইসলাম জানান, আটককৃত মুক্ত জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইটভাটা মালিক নসির উদ্দীন হত্যা, মহেশপুর থানা এলাকায় একটি চাঁদাবাজী ও মারামারি মামলার গ্রেফতার পরোয়ানা ভুক্ত আসামি। তিনি পলাতক ছিল।