আশুগঞ্জে পুলিশের নৌকাডুবি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৫
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে দুইটি নৌকার ধাক্কায় পানিতে পড়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- আশুগঞ্জ থানার কনস্টেবল আব্দুল মান্নান (৪৫) ও হুমায়ুন কবীর (৪৬) ।
 
আশুগঞ্জ থানার ওসি মো.সেলিম উদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে তাজপুর এলাকায় পুলিশের টহল নৌকাকে ধাক্কা দেয় আরেকটি নৌকা। এতে পুলিশের নৌকাটি ডুবে গেলে এক এসআই ও কনস্টেবল সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। পরে স্থানীয়রা অপর দুই কনস্টেবলকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের একটি রাইফেল ও একটি শটগান পানিতে হারিয়ে গেছে। এখনও নৌকাটি উদ্ধার করা সম্ভব হয়নি।