‘আমি খুশি, এবার বিয়েটা হবে’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৭

বলিউড স্টার সালমান বিয়ে করতে চলেছেন বলে ঈঙ্গিত দিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে এমন প্রশ্নের জিজ্ঞাসায় সালামান বলেন, ‘প্রথমে আমি ভাবতাম, আমার বিয়ের বয়স হয়নি। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি বিয়ের বয়স পেরিয়ে এসেছি। আমি খুশি...এবার বিয়েটা হবে। বোন অর্পিতার বিয়েও হয়ে গেছে, এবার আমার পালা। আমার কাছে আর কোনো অপশন নেই।'IMG0
 

উল্লেখ করার মত যে এই বলিউড ব্যাচেলরের প্রেমের ইতিহাস বেশ বর্ণময়। কখনো ঐশ্বরিয়া রায় কখনো ক্যাটরিনা, বলিউডের হার্ট থ্রবদের সঙ্গে সালমানের প্রেমের ভাঙা গড়া যেন সর্ব সময়ের সঙ্গী।
বিয়েটা যদি শীঘ্রই হয় তবে সালমানের পাত্রী হচ্ছেন লুলিয়া ভান্তুর।