টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড গড়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটার হ্যামিলটন মাসাকাদজা। জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টিতে অপরাজিত ১৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি এখন টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের মালিক।
বৃহস্পতিবার মাউন্টেইনিয়ার্সের হয়ে মাশোনাল্যান্ড ঈগলসের বিপক্ষে ওপেন করতে নেমে ১৪ টি চার ও ১১ ছয়ে ৭১ বলে ১৬২ রান করেন মাসাকাদজা। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কোনও ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
২০১৩ সালে আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গেইলরেকর্ড ১৭ ছক্কায় ৬৬ বলে ১৭৫ রান করেন। আর ১৩ রান অতিক্রম করলেই অনন্য অর্জনের পাশে নিজের নাম লেখাতে পারতেন জিম্বাবুয়ের এই অধিনায়ক।
