আমি চেলসিতে লম্বা সময় থাকতে চাই : অস্কার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩১
 
অস্কারকে পেতে চীনের একটি ক্লাব বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে। কিন্তু আপাতত চেলসি ছাড়ার কোন সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। চেলসি টিভিকে অস্কার বলেন, 'আমি এখানে (চেলসিতে) লম্বা সময় থাকতে চাই। আমি আরো ম্যাচ আর শিরোপা জিততে চাই। কারণ, আমি চেলসিকে ভালোবাসি। আমি চেলসির সমর্থকদের ভালোবাসি। শহরটি পছন্দ করি আমি।'
 
ব্রাজিলের ক্লাব ইন্তারনাসিওনাল থেকে ২০১২ সালে ১ কোটি ৯০ লাখ পাউন্ডের চেয়ে একটু বেশি ট্রান্সফার ফিতে অস্কারকে দলে নেয় চেলসি। তাকে পেতে চীনের ক্লাব জিয়াংসু সুনিং ৫ কোটি ৭০ লাখ পাউন্ড খরচ করতে চায় বলে খবর বের হয় সম্প্রতি।
 
অস্কার বলেন, 'ক্লাব পরিবর্তন করার কোনো কারণ নেই আমার। এখানে সবাই আমাকে পছন্দ করে এবং আমি এখানে বেশ সুখে আছি।'
 
এ মৌসুমে চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৯টি ম্যাচ খেলে তিনটি গোল করেন অস্কার; এ ছাড়া দুটি গোলে সহায়তা করেন তিনি। বিডি নিউজ।