তুরস্কে ভবন ধসে আটকা বহু মানুষ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৩
তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি পাঁচতলা ভবন ধসের ঘটনা ঘটেছে।  শুক্রবার ইস্তিকলাল এভিনিউয়ের ওই ভবনটির ধ্বংসাবশেষের নিচে বেশ কয়েকজন আটকা পড়ছেন বলে জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা দোগান।
 
তবে প্রাথমিকভাবে ভবনটি ধসের কারণ জানা যায়নি। পাওয়া যায়নি প্রাণহানির কোনো খবরও। ভবনের নিচে একটি ক্যাফেটেরিয়াও ছিল বলে জানায় দোগান। এদিকে উদ্ধারকাজে দমকলকর্মীরা সেখানে গেছেন বলে জানিয়েছে হুরিয়াত নিউজ। বিবিসি