রাজশাহীতে বাসের ধাক্কায় মোহাম্মদ রবি (২৮) নামের এক যুবলীগের কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বাঘা পৌরসভার মাজার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবি পৌর এলাকার মিলিকবাঘা গ্রামের আরমানের ছেলে। তিনি যুবলীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, পিকনিকের একটি বাস বাঘা মাজার গেটের সামনে পথচারী রবিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা রবিকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মইনুল হক তাকে মৃত ঘোষণা করেন।
