বলিউড অভিনেত্রী টাবু তার ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। এবার তিনি অ্যাকশন ছবিতে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন।
আইএএনএসকে টাবু বলেছেন, আমি এখন একটি অ্যাকশন ছবিকে অভিনয় করতে চাই। বিনোদনমূলক কমেডি ছবিতে অভিনয় করতে চাই। দেখা যাক। আমি এখনো এমন কোনো ছবির স্ক্রিপ্ট পাইনি যেটি অনেক বেশি অ্যাকশনধর্মী। আশা করি বৃত্তের বাইরে আমি কিছু করতে পারব।
তিনি বলেনম, এখনকার সময়কার ছবিগুলোকে অনেক বেশি বিষয়বস্তু থাকে। কিন্তু এদিক থেকে আমি ভিন্নদিকে প্রাধান্য দিচ্ছি।
সদ্য মুক্তিপ্রাপ্ত অভিষেক কাপুর পরিচালিত ‘ফিতুর’ ছবিতে অভিনয় করেছেন টাবু। সেখানে ক্যাটরিনার মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। খবর: এনডিটিভি।
