ক্যাটরিনাকে ছাড়াই ‘জগ্গা জাসুসের’ শুটিংয়ে রণবীর

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৯
 
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অনেক আগেই ‘জগ্গা জাসুস’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু তাদের মধ্যকার সম্পর্ক ভাঙার গুঞ্জণ শুরু হওয়ার পর শোনা যাচ্ছিল, তারা আর একসঙ্গে কাজ করবেন না।
 
সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রেমিকা ক্যাটরিনাকে ছাড়াই ‘জগ্গা জাসুসে’র শুটিং শুরু করেছেন রণবীর কাপুর।
 
একটি সূত্র বলিউড লাইফকে বলেছে, রণবীর মুম্বাইয়ে ছবিটির শুটিং শুরু করেছে। গভীর রাতের শুটিংয়ে তিনি একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন। শুটিংয়ে শুধু রণবীরের অংশ থাকায় ক্যাটরিনা উপস্থিত ছিলেন না। মুম্বাইয়ের চান্দাভালি স্টুডিওতে তারা একসঙ্গে শুটিংয়ে অংশ নেবেন।
 
বর্তমানে ক্যাটরিনা তার অভিনীত ‘ফিতুর’ ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। খবর: ওয়ান ইন্ডিয়া।