‘অদৃশ্য মানব’ হচ্ছেন জনি ডেপ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৪
অদৃশ্য হচ্ছেন জনি ডেপ। ‘ইনভিজিবল ম্যান’ মুভির রিমেকে অভিনয় করছেন তিনি।
 
এইচ জি ওয়েলসের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। এড সলোমন নতুন ছবির চিত্রনাট্য লিখছেন।
 
তবে পরিচালক কে হবেন তা এখনো ঠিক হয়নি। শুধু জানা গেছে, ছবিটিতে জনি ডেপ থাকছেন।
 
প্রথমবার ১৯৩৩ সালে তৈরি হয়েছিল ‘ইনভিজিবল ম্যান’। বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছিলেন ক্লদ রেনস। কীভাবে ওই বিজ্ঞানী অদৃশ্য হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, তা নিয়েই ওয়েলসের উপন্যাস।
 
প্রথম ছবিটি মুক্তি পাওয়ার পর বেশ কিছু সিক্যুয়েলও তৈরি হয়েছিল ‘ইনভিজিবল ম্যান’র।