বায়ুদূষণে প্রতিবছর মারা যাচ্ছে ৫৫ লক্ষ মানুষ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৭
বায়ুদূষণের জন্য প্রতি বছর ৫৫ লক্ষ মানুষ সময়ের আগেই মারা যাচ্ছে বলে নতুন গবেষণায় পাওয়া গেছে। এই বেশিরভাগ মৃত্যু চীন ও ভারতের মতো দ্রুতগতিতে উন্নয়নশীল অর্থনীতির দেশে ঘটছে। 
 
এই মৃত্যুর পেছনে দায়ী হচ্ছে কারখানা, পাওয়ার প্ল্যান্ট ও গাড়ি থেকে নির্গত ছোট ছোট কণা ও ধোঁয়া। কয়লা ও কাঠ পোড়ানো ধোঁয়াও রয়েছে এর পেছনে। গ্লোবাল বার্ডেন অব ডিজিস প্রজেক্টের আওতায় সংগ্রহ করা হয়েছে এই পরিসংখ্যান। বিজ্ঞানীরা বলেছেন খুব দ্রুতই কিছু দেশের সরকারকে নাগরিকদের বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস যাতে নিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। বোস্টনের হেলথ অ্যাফেক্টস ইনস্টিটিউটের ড্যান গ্রিনবাম বলেন,  বেইজিং বা দিল্লিতে দূষণের দিনে বায়ুতে প্রতি কিউবিক মিটারে ৩০০ মাইক্রোগ্রাম ছোট কণা পাওয়া যায়। এটা হওয়া উচিত ২৫ থেকে সর্বোচ্চ ৩৫ গ্রাম।
 
ছোট এই তরণ বা কঠিন পদার্থ নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করার ফলে হৃদরোগ, স্ট্রোক, নিঃশ্বাস ভিত্তিক রোগ এমনকি ক্যান্সারও হতে পারে। উন্নত দেশগুলো দূষণ কমাতে ব্যবস্থা নিলেও দ্রুত উন্নয়নশীল দেশগুলো এক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। 
 
গবেষণানুযায়ী, বায়ুদূষণে মৃত্যুর হার পুষ্টিহীনতা, স্থূলতা, অ্যালকোহল ও অনিরাপদ যৌন সম্পর্কের চেয়ে বেশি মৃত্যুর কারণ। গ্লোবাল বার্ডেন অব ডিজিজ প্রজেক্ট এর মতানুযায়ী উচ্চ রক্তচাপ, খাদ্য সংক্রান্ত ঝুঁকি ও ধূমপানের পরে এটিই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বিবিসি।