প্রাগের কেন্দ্রীয় ওয়েনসেসলাস স্কোয়ারে অবস্থিত চেক ন্যাশনাল মিউজিয়ামে শুক্রবার ভোরে একটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মিউজিয়ামের ছাদ পুড়ে গেছে। দমকল কর্মীরা একথা জানিয়েছেন।
প্রাগের দমকল বাহিনীর নারী মুখপাত্র প্যাভলিনা অ্যাদামকোভা বলেন, ‘ছাদ ও চিলেকোঠার প্রায় ২০০ বর্গমিটার (২১৫০ বর্গফুট) এলাকায় এই আগুন ছড়িয়ে পড়ে।’ তিনি আরো বলেন, এতে জাদুঘরের সংগ্রহের কোনো ক্ষতি হয়নি।- এএফপি।
