পুরুষ হ্যান্ডবলে ভারতের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৭
 
ভারতের গুয়াহাটি ও শিলং-এ চলমান ১২তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে হ্যান্ডবল ডিসিপ্লিনে দ্বিতীয় ম্যাচে হারলো বাংলাদেশ পুরুষ দল। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৪০-১৭ গোলে হারে বাংলাদেশ।
 
গুয়াহাটির সোনাপুরে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে ২২-১০ গোলে এগিয়ে ছিলো ভারত। দ্বিতীয়ার্ধেও ১৮-০৭ গোলে জয় পায় ভারত। ফলে পুরো ম্যাচ শেষে ৪০-১৭ গোলে পিছিয়ে থেকে ম্যাচ হারে বাংলাদেশ। দিনের অন্য ম্যাচে পাকিস্তান ৫০-১৫ গোলে হারায় নেপালকে। বাসস।