কলম্বিয়ায় জিকায় আক্রান্ত পাঁচ হাজারেরও বেশি গর্ভবতী নারী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:০৮
কলম্বিয়ায় ৫ হাজারেরও বেশি গর্ভবতী নারী মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।  কলম্বিয়ার জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট জানায়, তাদের কাছে ৩১ হাজার  পাঁচশত ৫৫টি কেস রয়েছে। জানুয়ারির শেষ দিকে কলম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রী আলেসান্দ্রো গাভিরিয়া জানিয়েছিলেন যে, তাদের দেশে প্রায় ২০ হাজার মানুষ  জিকায় আক্রান্ত।
 
সম্প্রতি ছোটমাথা নিয়ে জন্মগ্রহণকারী ৪,০০০ শিশুর সঙ্গে জিকা ভাইরাসের কোনো যোগসূত্র রয়েছে কিনা এ বিষয়টি পরীক্ষা করছে ব্রাজিল। মেডিক্যাল পরিভাষায় শিশুদের ছোট মাথা বা ত্রুটিযুক্ত মস্তিষ্ক নিয়ে জন্মানোর সমস্যাটিকে বলা হয় ‘মাইক্রোসেফালি’।
 
চিকিৎসকেরা এরই মাঝে সদ্যোজাত শিশু কিংবা মায়ের দেহে জিকা ভাইরাসের সংক্রমণ রয়েছে এমন ১৭ ঘটনা শনাক্ত করেছেন। কিন্তু এরপরও জিকা ভাইরাসের কারণে ‘মাইক্রোসেফালি’ সমস্যা বা ছোট মাথার শিশুর জন্ম হচ্ছে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। প্রেসিডেন্ট সান্তোস বলেন, জিকা ভাইরাসের সঙ্গে ‘মাইক্রোসেফালি’র সম্পর্ক রয়েছে এমন কোনো তথ্য বা ঘটনা আমাদের সংরক্ষণে নেই।
 
জিকা সম্পর্কে এখনো সম্পূর্ণরূপে জানা সম্ভব হয়নি। এ রোগের কোনো প্রতিষেধকও নেই। আক্রান্তদের ৮০ ভাগের মধ্যেই কোনো উপসর্গ দেখা যায় না। আক্রান্ত ব্যক্তি জ্বরসহ সামান্য অসুস্থতা বোধ করেন, শরীরে ফুসকুড়ি ওঠে এবং চোখ লাল হয়ে যায়। সান্তোস জানিয়েছেন. কলম্বিয়ায় বর্তমানে ২৫,৬৪৫ জন ব্যক্তি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগে জানানো হয়েছিল ৩ হাজার ১৭৭ জন গর্ভবতী নারী জিকায় আক্রান্ত। আর এবার খোঁজ নিয়ে জানা গেল ৫ হাজার নারীরা কথা।