দিপীকার পাশে থাকতে কানাডায় ছুটে গেছেন রণবীর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৩২
বিশ্ব ভালোবাসা দিবসে সবাই চায় ভালোবাসার মানুষের পাশে থাকতে। বলিউড সুপারস্টার রণবীর সিংও তার ব্যতিক্রম নন, হলিউডে নিজের প্রথম সিনেমার কাজে ব্যস্ত প্রেমিকা দিপীকা পাড়ুকোনের পাশে থাকতে ছুটে গেছেন কানাডাতে।
 
জীবনের প্রথম হলিউড সিনেমা ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ এর শ্যুটিংয়ে ব্যস্ত দিপীকা। কিন্তু বান্ধবীর টান উপেক্ষা করা কি সহজ ব্যাপার! তাই দিপীকা পাড়ুকোনের সঙ্গে ভ্যালেন্টাইন ডে উদযাপন করতে টরন্টোতে ছুটে গেছেন রণবীর সিং। ছবির পরিচালক ডিজে কারুসোর কাছে ‘বিশেষ অতিথি’ হয়ে উঠেছেন রণবীর। টুইটারে তাঁর ছবি শেয়ার করেছেন তিনি। বাজিরাও মাস্তানি-র জুটির ছবির নীচে তিনি ক্যাপশন লিখেছেন, সেটে আজ বিশেষ অতিথি।  রণবীর সিং আর খুবই খুশি #দীপিকা পাড়ুকোন। দারুণ মেজাজ আর হাসি।
 
 
প্রসঙ্গত, ভিন ডিজেল-অভিনীত  ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ সিনেমা দিয়ে হলিউডে আত্মপ্রকাশ ঘটতে চলেছে দীপিকার, সিনেমাটি মুক্তি পাবে ২০১৭ সালে। ছবিতে নিনা ডোবরেভ, স্যামুয়েল এল জ্যাকসন, রুবি রোজ, জেট লি, প্রমুখ কলাকুশলীরাও রয়েছেন।ইন্ডিয়ান এক্সপ্রেস।