‘সুলতানে’ সালমান খানের সহ-অভিনেত্রী হিসেবে আনুশকা শর্মার নাম ঘোষণা করার পর ভক্তরা তাদের লুক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অপেক্ষার পালা শেষ করে এবার ছবিটির প্রথম লুক প্রকাশিত হয়েছে।
প্রথম লুক দেখে মনে হচ্ছে চলতি বছর সবচেয়ে দারুণ জুটি হতে যাচ্ছেন সালমান খান ও আনুশমা শর্মা। প্রথমবারের মতো তারা জুটি বেঁধেছেন। মুষ্টিযোদ্ধা হিসেবে ছাড়াও তাদের রোমান্স করতেও দেখা যাবে। খেলা ও প্রেম-দুটোই জায়গা পেয়েছে ‘সুলতান’ ছবিতে।
IMG0
এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সালমান খান। ছবিতে তিনি ‘হরিয়ানা কা শের’ হিসেবে পরিচিত। তিনি ‘হরিয়ানা কি শান’ হিসেবে খ্যাত আনুশকার প্রেমে পড়েন। খবর: ডিএনএ।
