অসহিষ্ণুতা ইস্যুতে মুখ খুলে বিপদে পড়েছেন শাহরুখ খান। এ কারণে এখন পরবর্তী ছবির শুটিংয়ে গিয়ে বাঁধার মুখে পড়ছেন বলিউড বাদশাহ। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে গিয়ে থমকে গেল ‘মাই নেইম ইজ খান’র ছবি ‘রইসে’র শুটিং!
এ নিয়ে গত দু’সপ্তাহে গুজরাটেই তিন তিনবার শাহরুখের শুটিং বাঁধার সম্মুখীন হল।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার ভারতের আহমেদাবাদের অদূরে ‘হেরিটেজ’ এলাকা হিসেবে খ্যাত সারখেজ রোজায় শুটিং ছিল শাহরুখের। কিন্তু ‘যথোপযুক্ত’ অনুমতি না থাকায় সেখানে শুটিং আটকে দেয় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)।
সূত্রের খবরে প্রকাশ, সারখেজ রোজায় রয়েছে বহু প্রাচীন মসজিদ এবং সমাধিক্ষেত্র। জায়গাটি ‘হেরিটেজ’ এলাকা হওয়ায় সেখানে শুটিং করতে গেলে এএসআইয়ের অনুমতি লাগে। ‘রইসে’র শুটিংয়ের জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি নিলেও এএসআইয়ের অনুমতি নেয়া হয়নি। আর সে কারণে নির্ধারিত ‘শুটিং স্পটে’ প্রবেশের অনুমতি পাননি শাহরুখসহ ‘রইসে’র ইউনিটের সদস্যরা।
অবশ্য এরই মধ্যে এএসআইয়ের কাছে শুটিংয়ের জন্য আবেদন জানানো হয়েছে।
