ট্র্যাডিশনালি গান করতে চাইনি কখনও : বুশরা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৭
 
গতানুগতিক যে মেলো ধারার প্রচলিত হাওয়ায় ভেসে কণ্ঠশিল্পীরা নিজেদের তারকাখ্যাতি কুড়োতে চাইছেন। বুশরা সে ধারার নন। হাঁটতে চাইছেন প্রকৃত পপ-রক ধারায়। সেই কাজের ধারাবাহিকতায় উপহার হিসেবে নিয়ে এলেন তার নতুন মিউজিক ভিডিও। পয়লা ফাল্গুনের সন্ধ্যায় তার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেলো ‘বুশরা সিজন ওয়ান’র একটি মেলো রক গান ‘তোমার ওই চোখে’র মিউজিক ভিডিও।
 
এটি বুশরার প্রথম অ্যালবাম ‘বুশরা সিজন ওয়ান’র চতুর্থ মিউজিক ভিডিও। সামির এম রহমানের কথা, সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটিতে মডেল হয়েছেন শিল্পী নিজেই। বুম ফ্যাক্টরির ব্যানারে নির্মিত গানটি গতানুগতিক ধারা থেকে কিছুটা আলাদা বলেই জানান বুশরা জাবিন।
IMG0

তিনি বলেন, ‘আমি কখনওই ট্র্যাডিশনালি গান করতে চাইনি, ব্যতিক্রমীভাবে দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছাতে চেয়েছি। ভালবাসা দিবসে সবাই যখন শুধুমাত্র ভালবাসা নিয়েই ব্যস্ত আছেন, তখন আমরা এরই মাঝে অপূর্ণ হূদয়গুলির আকুতি তুলে আনার চেষ্টা করেছি। এটি একটি দুঃখ-ক্ষোভের গান। যারা ভালবাসার দিনে নিজের ইচ্ছা-আকাঙ্খা প্রকাশ করতে পারছে না, কিংবা বোঝাতে পারছে না তাদের জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা। আশা করছি, আমার এই গানের মধ্য দিয়ে অপূর্ণ হূদয়গুলো কিছুটা হলেও পূর্ণতার পরশ পাবে।’