জুটি তো অনেক তৈরি হয়। আবার সেই জুটি ভেঙেও যায়। কিছু রিল লাইফ, কিছু রিয়েল লাইফ। কিন্তু বলিউডে এমন কয়েকটি রিয়েল লাইফ জুটি রয়েছে, যা আজও বেঁচে রয়েছে। তারই মধ্যে সেরা কয়েকটি-
১) শাহরুখ-গৌরী
বলিউডের সেরা রিয়েল লাইফ জুটি হিসেবে প্রথমেই মাথায় আসে শাহরুখ-গৌরীর কথা। আট থেকে আশি সকলেরই হার্টথ্রব বলিউড বাদশা। তার আকর্ষণীয় ব্যক্তিত্বে এবং অসাধারণ অভিনয়ে মুগ্ধ গোটা জগৎ। মুখে না বললেও, সবারই মনে কিং খানকে পাওয়ার বাসনা রয়েছে। আর এটি চিরকালীন এবং চিরন্তন সত্য। আর সেই বাদশা ভক্তদের আশা আকাঙ্খাকে চুরমার করে দিয়ে একদিন বিয়ে করে ফেললেন গৌরিকে। ভক্তদেরও মন ভাঙল। সত্যিই তো। নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারও সঙ্গে দেখলে মন তো ভাঙবেই। কী আর করা যাবে। তাকে পাওয়া তো আর যাবে না। কিন্তু ভালোবাসা তো যাবে। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। বাদশা গৌরীকে নিয়ে সুখী থাকুন আর আমরা তাকে মনে মনে ভালোবেসেই খুশি থাকি।
IMG0২) কাজল-অজয়
কে ভেবেছিলেন বলুন তো যে, বলিউড বাদশার নায়িকা, যাকে বাদশার বেগম হিসেবেই সবচেয়ে মানায়, তাকে অন্য কারও বক্ষলগ্না হতে দেখা যাবে? এটা সত্যিই ভাবা খুবই কষ্টকর ছিল। কিন্তু ওই যে, কপাল। কথায় বলে না -জন্ম, মৃত্যু, বিয়ে বিধাতার হাতে। তাই হল। ভক্তদের আশা আকাঙ্খা সব কিছু জলাঞ্জলি দিয়ে কাজল মন দিয়ে বসলেন অজয় দেবগণকে। কিন্তু তাই বলে এটা ভাববেন না যে বিয়ে হয়ে গিয়েছে বলে পর্দায় তাদের কেমিস্ট্রিতে কোনো অভাব থেকে গেল!
IMG1৩) অ্যাশ-অভি
বলিউডের বরাবরের গ্ল্যামারাস কুইন ঐশ্বরিয়া রাই। শুধু ফ্যানকূলেই নয়, ইন্ডাস্ট্রিতেও তার চাহনেওয়ালার সংখ্যাটাও নেহাত কম নয়। কে নেই সেই লিস্টে? রয়েছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সলমন খান থেকে বিবেক ওবেরয় পর্যন্ত। কিন্তু ওই যে বললাম, সবই কপাল। কপালের লিখন। যা কেউ কোনোদিন খণ্ডাতে পারেনি আর পারবেও না। তাই সেই কপালের ফেরেই অ্যাশ বিয়ে করে ফেললেন বচ্চন সন অভিষেককে। শুধু কি বিয়ে? গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে সরে গিয়ে ঘোর সংসারী হয়ে গেলেন। এমনকি হয়ে গেলেন মা-ও। যদিও সংসার সামলে তিনি আবার অভিনয়ের সেকেন্ড ইনিংস শুরু করেছেন।
IMG2৪) সইফ-করিনা
করিনা কাপুর। কাপুর পরিবারের সবচেয়ে গ্ল্যামারাস স্টার। শাহিদ কাপুর থেকে হৃত্বিক রোশন। এত চর্চা হয়েছে তার বয়ফ্রেন্ড এবং ব্যক্তিগত জীবন নিয়ে যে, শেষ পর্যন্ত তিনি যে কার রিয়েল লাইফ 'হিরোইন' হবেন তা নিয়ে যথেষ্ট বিতর্ক ছিল। যাই হোক, সব জল্পনার অবসান করে তিনি শেষ পর্যন্ত বিয়েটা সেরেই ফেললেন। পতৌদির ছোটা নবাবের বেগম হয়ে গেলেন। আর সব সমালোচকের মুখে ছাই দিয়ে সইফ করিনা সুখেই আছেন।
IMG3৫) অক্ষয়-টুইঙ্কল
অক্ষয় কুমার। ভার্সেটাইল অ্যাকটর। কী নেই তার ঝুলিতে? অ্যাকশন থেকে কমেডি। সব। তবে বলিউডের খিলাড়ি হিসেবেই পরিচিত তিনি। কঠিন কঠিন সব স্টান্ট ডামি না নিয়ে নিজেই করে ফেলেন। এমন সব খেল দেখান যা দেখে তার ভক্তদের পাশাপাশি সমালোচকরা হতচকিত হয়ে যান। সেই অক্ষ নরম স্বভাবের সুন্দরী টুইঙ্কল খান্নাকে বিয়ে করে ফেললেন।
