নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে দুইটি গ্রামে পৃথক হামলা চালিয়ে ৩০ জনকে হত্যা করেছে জঙ্গি সংগঠন বোকো হারাম। সর্বশেষ এই হত্যাযজ্ঞ দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। বোকো হারামকে পরাজিত করা হয়েছে বলে দাবি করেছিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট।
বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধে সেনাবাহিনীকে সহায়তাকারী স্থানীয় এক ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বন্দুক ও ধারালো অস্ত্র নিয়ে ভ্যান ও মোটরসাইকেলে চেপে প্রত্যন্ত ইয়াকশারি ও কাচিফা গ্রামে জঙ্গিরা হামলা চালায়। শুক্র ও শনিবারের পৃথক এই হামলায় মোট ৩০ জন নিহত হন। জঙ্গিরা এসময় লুটপাট ও গবাদি পশু চুরি করে নিয়ে যায়।
