ক্লে ব্রিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইর মামলা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৩
ফতুল্লা উপজেলাস্থ ক্লে-ব্রিকস (ইট) উৎপাদনকারী ২৪টি প্রতিষ্ঠানের মালিক বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন’র (বিএসটিআই)। রবিবার নারায়ণগঞ্জের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট’র আদালতে এ মামলা দায়ের করা হয়। 
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, এসব প্রতিষ্ঠান সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন না করে এবং ক্লে-ব্রিকস্’র গুনগত মান যাচাই-বাছাই ছাড়া তা বিক্রয় ও সরবরাহ করায় বিএসটিআই’র ফিল্ড অফিসার মো. রেজানুর রহমান সরকার (সিএম) মামলা দায়ের করেছেন।
 
টেকসই অবকাঠামোগত উন্নয়ন ও বিনির্মাণের কাজে ক্লে-ব্রিকস্ (ইট) পণ্যটি অত্যন্ত্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উল্লেখ করে বিএসটিআই’র বিজ্ঞপ্তিতে জনানো হয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন’র পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার ফতুলস্না উপজেলায় ক্লে-ব্রিকস (ইট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত ১০ ও ১১ ফেব্রুয়ারি পর-পর দু’দিন বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযান পরিচালনাকালে ফতুল্লার পাগলা, পঞ্চবটি ও বক্তাবলী এলাকায় ২৪ টি ইট উত্পাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্যের গুণগত মান যাচাই ব্যতীত ও বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ/নবায়ন না করে উলেস্নখিত পণ্য বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখার বিষয়টি পরিলক্ষিত হয়। বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন না করে উক্ত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখায় ‘বিএসটিআই অর্ডিন্যান্স ১৯৮৫ এবং সংশোধিত (আইন) ২০০৩’-এর ২৪ ধারার পরিপন্থী এবং ৩১এ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বিবেচ্য হওয়ায় এসব প্রতিষ্ঠানের মালিকের বিরম্নদ্ধে অভিযোগনামা মামলা হিসাবে আমলে নেয়ার জন্য নারায়ণগঞ্জ-এর বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট’র আদালতে মামলা দায়ের করা হয়। 
 
এসব প্রতিষ্ঠানকে তাদের উত্পাদিত পণ্যের গুণগত মান যাচাই ও লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার আহবান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআই’র এরূপ অভিযান আরও জোরদার করা হবে।