যুক্তরাষ্ট্রে ভারী তুষারপাতে অর্ধশতাধিক গাড়ির দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৪
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার  এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩ জনের প্রাণহানি হয়েছে। শনিবার  বেথেল টাউনশিপের একটি মহাসড়কের দুর্ঘটনায় অন্তত ৫০টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। আহত হয় ৪০ জন।
 
গাড়িগুলো সড়কের তিনটি লেনে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পেনসিলভানিয়ার জরুরি বিভাগের মুখপাত্র করি অ্যানজেল জানান, আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া, ৭০ জনকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, অনেকজনেই গাড়িতে আটকা পড়েছিল। হঠাৎ করেই তুষারের বেগ বেড়ে যাওয়ায় গাড়িচালকরা কিছু দেখতে পাননি বলে জানায় তারা।
 
ঠান্ডা আবহাওয়ার এই সময় সবাইকে ঘরে থাকার জন্য সতর্ক করেছে কর্তৃপক্ষ।